২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের টেস্ট দলে দুই নতুন মুখ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে নতুন মুখ দুজন - পেসার এহসান আদিল ও ব্যাটসম্যান হারিস সোহেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

এই দলে রাখা হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ৭ ফুট ১ ইঞ্চি দীর্ঘ বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান ও বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদকেও। ভারত সফরে ভালো খেলার সুবাদে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তারা।

তবে এই দলে রাখা হয়নি তিন আকমল ভাইয়ের কাউকেই। উইকেটরক্ষক আদনান আকমলের জায়গায় দলে ফিরেছেন মাত্র একটি টেস্ট খেলা সরফরাজ আহমেদ।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। কেপটাউন ও সেঞ্চুরিয়নে বাকি দুই টেস্ট ১৪ ও ২২ ফেব্রুয়ারি থেকে।

সফরে পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টিও খেলবে পাকিস্তান।


পাকিস্তানের টেস্ট দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আজহার আলি, নাসির জামশেদ, আসাদ শফিক, ইউনুস খান, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, উমর গুল, জুনায়েদ খান, এহসান আদিল, সাঈদ আজমল, আব্দুর রেহমান, হারিস সোহেল, ফয়সাল ইকবাল ও তৌফিক উমর।