আমলার শতকে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা
হাশিম আমলার অপরাজিত শতকের সুবাদে পোর্ট এলিজাবেথে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বড় সংগ্রহ গড়ার পথে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩২৫ রান।
১৯তম টেস্ট শতকের দেখা পাওয়া আমলা ব্যাট করছেন ১০৬ রান নিয়ে। তার সঙ্গী ফাফ দু প্লেসি ৬৯ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে।
দু প্লেসি ছাড়া অর্ধশতক পেয়েছেন আরো দুজন-গ্রায়েম স্মিথ (৫৪) ও এবি ডি ভিলিয়ার্স (৫১)। এর মধ্যে টেস্টে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডি ভিলিয়ার্স।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩২৫/৪ (আলভিরো পিটারসেন ২১, স্মিথ ৫৪, আমলা ১০৬*, ক্যালিস ৮, ডি ভিলিয়ার্স ৫১, দু প্লেসি ৬৯*; ব্রেসওয়েল ২/৭০, প্যাটেল ১/৬০, ওয়াগনার ১/৮৮)
