২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা গ্ল্যাডিয়েটর্সে আলফনসো টমাস

চোটের কারণে খেলতে পারবেন না শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে দক্ষিণ আফ্রিকার পেসার আলফনসো টমাসকে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

অনীক মিশকাত অনীক মিশকাত

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

এক বিজ্ঞপ্তিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স জানিয়েছে, “ভিত্তিমূল্য ৭৫ হাজার ডলারে আলফনসো টমাসকে নেয়া হয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে পার্থ স্করচার্সের হয়ে খেলছেন তিনি। এই টুর্নামেন্ট শেষ হলেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যোগ দেবেন।”

গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত বিপিএলের নিলামে এক লাখ ১৫ হাজার ডলারে মালিঙ্গাকে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু চোটের কারণে বিপিএল চলার সময় তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার ব্রেট লিকেও নেয়ার চেষ্টা করেছিল গ্ল্যাডিয়েটর্স। কিন্তু অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইন’-এর সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় এ মৌসুমে খেলতে পারবেন না লি।