২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কোচ

অধিনায়কের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরেও কোচের পরিবর্তন করেনি ঢাকা গ্ল্যাডিয়েটর্স। জাতীয় দলের সাবেক বোলিং কোচ ইয়ান পন্টই গতবারের চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে থাকছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অনিক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 06:30 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

মঙ্গলবার এক বিবৃতিতে পন্ট বলেন, “ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিকের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমাদের মধ্যে সমঝোতাও হয়েছে।”

“পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা নেই। আমরা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোতে চাই,” যোগ করেন তিনি।

ইংল্যান্ডের ক্রিকেটারদের দলে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পন্ট। তিনি বলেন, “লুক রাইট, ওয়াইজ শাহ ও ড্যারেন স্টিভেন্স টি-টোয়েন্টিতে খুবই কার্যকর ক্রিকেটার। প্রথম আসরে আমাদের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিল দেশি ও বিদেশি ক্রিকেটারদের সঠিক ভারসাম্য।”

১৮ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের প্রতিপক্ষ খুলনা রয়েল বেঙ্গলস।