২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগপুর টেস্টে নেই যুবরাজ-জহির

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের দলে যুবরাজ সিং ও জহির খানকে রাখেনি ভারত। বাদ পড়েছেন হরভজন সিংও। ১৩ ডিসেম্বর থেকে নাগপুরে শুরু হবে শেষ টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের দলে যুবরাজ সিং ও জহির খানকে রাখেনি ভারত। বাদ পড়েছেন হরভজন সিংও। ১৩ ডিসেম্বর থেকে নাগপুরে শুরু হবে শেষ টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। জহিরের জায়গায় সুযোগ পেয়েছেন পারভিন্দার আওয়ানা। ২৬ বছর বয়সী এই পেসারের এটাই প্রথম বারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া। যুবরাজ ও হরভজনের জায়গা নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও লেগস্পিনার পীযূষ চাওলা। প্রথম তিনটি টেস্টে খেললেও মাত্র ৪ উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার জহির। একমাত্র মুম্বাই টেস্টে খেলা অফস্পিনার হরভজনের শিকার দুটি। আর বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ তিন টেস্টের ৫ ইনিংসে ২৫ গড়ে মাত্র ১২৫ রান করেছেন। ২০ ও ২২ ডিসেম্বরের দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যও ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিস্ময়করভাবে এই দলে নেই আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। এই দলে নতুন মুখ ভুবনেশ্বর কুমার ও আওয়ানা। ভারতের নাগপুর টেস্টের দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, পীযূষ চাওলা, ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা, আজিঙ্কা রাহানে, অশোক দিন্দা, মুরালি বিজয় ও পারভিন্দার আওয়ানা। টি-টোয়েন্টি দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, সুরেশ রায়না, যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, অশোক দিন্দা, ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও পারভিন্দার আওয়ানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২১৪৭ঘ.