ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ওয়ানডের সিরিজের দলে থাকা ১৫ জনের মধ্যে বাদ পড়েছেন শুধু নাঈম ইসলাম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার হবে ম্যাচটি।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে এসেছেন মমিনুল হক ও সোহাগ গাজী।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক, মমিনুল হক, নাসির হোসেন, জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও ইলিয়াস সানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৪ঘ.
bdnews24