২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ তিন ওয়ানডেতে নেই হাসান

পিঠের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ তিনটি ওয়ানডে খেলতে পারবেন না পেসার আবুল হাসান। তার জায়গায় নেয়া হয়েছে অলরাউন্ডার জিয়াউর রহমানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিঠের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ তিনটি ওয়ানডে খেলতে পারবেন না পেসার আবুল হাসান। তার জায়গায় নেয়া হয়েছে অলরাউন্ডার জিয়াউর রহমানকে। রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বল করার সময় পিঠে চোট পান হাসান। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের ম্যাচটিতে তিনি এক ওভারের বেশি বল করতে পারেননি। চোটের কারণে পুরো ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন হাসানকেও হারানোর দুঃসংবাদ পেল বাংলাদেশ। ৮টি টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি জিয়ার। ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.