২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বক্সার’ ফ্লিনটফের শুভ সূচনা

অ্যান্ড্রু ফ্লিনটফের বক্সিং-জীবনের শুরু হল জয় দিয়ে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে এক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের রিচার্ড ডসনকে ৩৯-৩৮ পয়েন্টে হারিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যান্ড্রু ফ্লিনটফের বক্সিং-জীবনের শুরু হল জয় দিয়ে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে এক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের রিচার্ড ডসনকে ৩৯-৩৮ পয়েন্টে হারিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার। জয় দিয়ে বক্সিং-জীবন শুরু করতে পেরে দারুণ খুশি ইংল্যান্ডের দুটো অ্যাশেজ (অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ) জয়ে বড় অবদান রাখা ফ্লিনটফ। খেলা শেষে তিনি বলেন, “ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে এর স্থান সবার ওপরে।” “আজ (শুক্রবার) রাতে দর্শকরা বিশাল পার্থক্য গড়ে দিয়েছে। স্বীকার করছি লড়াইয়ের কোনো-কোনো সময় আমি ধীরগতির হয়ে পড়ছিলাম। কিন্তু পুরো সময়টাই ছিল অসাধারণ,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২২০৩ঘ.