২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের অস্তিত্ব রক্ষার লড়াই

দুই দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছিলো দারুণ। কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সামনে বিদায়ের আশঙ্কা। শনিবার পাল্লে¬কেলেতে তাই দুই দলকেই নামতে হবে বাঁচা-মরার লড়াইয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছিলো দারুণ। কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সামনে বিদায়ের আশঙ্কা। শনিবার পাল্লে¬কেলেতে তাই দুই দলকেই নামতে হবে বাঁচা-মরার লড়াইয়ে। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫ রানে এবং নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে সুপার ওভারের নাটকীয়তায় হার মেনেছে। শনিবার দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের জ্বলে ওঠা জরুরি বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। তিনি বলেন, “শুরুতে উইকেট হারানো কিছুতেই গ্রহণযোগ্য নয়। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে এর পুনরাবৃত্তি হবে না। আমাদের দলের টপ অর্ডারের প্রত্যেকেই বিপদজনক ব্যাটসম্যান। তাদের প্রতি আমাদের আস্থা আছে।” ব্রড আরো বলেন, “আগামী দুই ম্যাচ আমাদের জিততেই হবে। এটা এক দিক দিয়ে ভালোই। কারণ, আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি আমাদের কী করতে হবে।” “নিউজিল্যান্ড দলে বেশ কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যান রয়েছে। তাদের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। (ব্রেন্ডন) ম্যাককালাম, (মার্টিন) গাপটিল, (রস) টেলর ও (ড্যানিয়েল) ভেট্টরি অনেকদিন ধরেই আমাদের পথে কাঁটা হয়ে আছে। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি চিন্তা-ভাবনা না করাই উত্তম,” যোগ করেন ইংল্যান্ডের অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৪ঘ.