ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাকা আশরাফ। লক্ষ্যপূরণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্যদের স্বদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি।
স¤প্রতি ইসলামাবাদে এসিসির ডেভেলপমেন্ট কমিটির সভায় সভাপতিত্ব করা আশরাফ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ও এশীয় অঞ্চলে ক্রিকেট উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
পিসিবির এক কর্মকর্তাকে উদ্ধৃত করে পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস টিব্রিউন’ পত্রিকা জানিয়েছে, “পিসিবি সভাপতি এসিসি সদস্যদের পাকিস্তানে খেলার আমন্ত্রণ জানিয়েছেন। প্রত্যুত্তরে সদস্যরা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে যথাসম্ভব সাহায্য করার প্রতিশ্র“তি দিয়েছেন।”
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলা হওয়ার পর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৪ঘ.
bdnews24