২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেন-সমস্যার সমাধান এ মাসেই

অবশেষে কেভিন পিটারসেনের জীবনে আশার আলো। আলোচনা সফল হওয়ায় এ মাসের শেষ দিকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে কেভিন পিটারসেনের জীবনে আশার আলো। আলোচনা সফল হওয়ায় এ মাসের শেষ দিকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন তিনি। আগামী ফেব্র“য়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগ্রহী এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে কাজ করা পিটারসেনের সঙ্গে ইসিবির কয়েক জন শীর্ষ কর্মকর্তা একাধিকবার আলোচনা করেছেন। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টের ঠিক আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন পিটারসেন। দক্ষিণ আফ্রিকার কয়েক জন ক্রিকেটারের কাছে ইংল্যান্ডের সে সময়ের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কয়েক জন সতীর্থ সম্পর্কে বিতর্কিত এসএমএস পাঠানোর অপরাধে বাদ দেয়া হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩২ঘ.