২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের বাড়িতে লারা

অনেক দিন পর দুই ব্যাটিং-কিংবদন্তী এক সঙ্গে। প্রিয় বন্ধু শচীন টেন্ডুলকারকে চমকে দিয়ে তার মুম্বাইয়ের বাড়িতে হাজির হয়েছিলেন ব্রায়ান লারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক দিন পর দুই ব্যাটিং-কিংবদন্তী এক সঙ্গে। প্রিয় বন্ধু শচীন টেন্ডুলকারকে চমকে দিয়ে তার মুম্বাইয়ের বাড়িতে হাজির হয়েছিলেন ব্রায়ান লারা। রোববার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ও ফেসবুকে দুজনের ছবি আপলোড করেছেন টেন্ডুলকার। টুইটারে টেন্ডুলকার লিখেছেন, “অনুমান করুন তো কে এসেছে আমাদের বাড়িতে? একজন অবিশ্বাস্য খেলোয়াড় ও অসাধারণ বন্ধু!” নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ায় টেন্ডুলকার ইদানীং সমালোচকদের তীরে বিদ্ধ। তবে প্রিয় বন্ধুর সামর্থ্যরে প্রতি পূর্ণ আস্থা আছে লারার। তিনি বলেন, “সে ১৫/১৬ বছর বয়স থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। তার দুই বছর পরে আমার অভিষেক হলেও পাঁচ বছর আগেই আমি অবসর নিয়েছি। অথচ সে এখনো খেলে চলেছে।” “সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছে। জানি না আরো কতদিন ওয়ানডে খেলবে। তবে আমি মনে করি আরো কয়েক বছর সে টেস্ট খেলতে পারবে। যখনই অবসর নিক না কেন, ক্রিকেট তার অভাব অনুভব করবেই,” যোগ করেন লারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৬ঘ.