ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার এইট নিশ্চিত হয়ে গেছে আগেই। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গ্র“প-সেরা হওয়ার লড়াইয়ে তাই প্রথম ম্যাচে সুযোগ না-পাওয়া খেলোয়াড়দের প্রথম একাদশে রাখার পরিকল্পনা ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
শনিবার এক সংবাদ সম্মেলনে ধোনি বলেন, “তাকে (যুবরাজ সিং) কয়েকটি ম্যাচ খেলানোর সুযোগ রয়েছে আমাদের। তবে আমি আগেই বলেছি, দলের প্রত্যেকেই নকআউট পর্বে যাওয়ার আগে মাঠে নামার সুযোগ পাবে।”
নক আউট পর্বের জন্য সঠিক সমন্বয় খুঁজে পেতে ইংল্যান্ডের বিপক্ষে কয়েকটি পরিবর্তন আনার কথাও জানিয়েছেন ধোনি।
তিনি বলেন, “আমাদের দলে কয়েকটি পরিবর্তন আসতে পারে। তার ফলে সুপার এইটের আগে প্রত্যেকে অন্তত একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।”
‘এ’ গ্র“পের তৃতীয় দল আফগানিস্তানকে ২৩ রানে হারিয়ে ভারত এবং ১১৬ রানে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সুপার এইট নিশ্চিত করেছে এরই মধ্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৪ঘ.
bdnews24