২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবারের বৃষ্টি বিঘিœত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩২ রানে হারিয়ে ‘সি’ গ্র“প চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে এটাই দুই দলের প্রথম লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবারের বৃষ্টি বিঘিœত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩২ রানে হারিয়ে ‘সি’ গ্র“প চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে এটাই দুই দলের প্রথম লড়াই। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ৪ উইকেটে ৭৮ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। তার ১৩ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান হাশিম আমলার। জবাবে ৫ উইকেটে ৪৬ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ১৩ রান করে আসে দিলশান মুনাবীরা ও কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। মর্নে মরকেল (০/৯) ও ডেল স্টেইনের (২/১০) ৪ ওভারে ১৯ রানের বেশি নিতে না পারায় প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখেই সুপার এইট নিশ্চিত করা দুই দলের লড়াইয়ে হানা দেয় বৃষ্টি। নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা পরে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৭ ওভারে। যার প্রথম প্রথম দুই ওভার পাওয়ার প্লে। চোটের কারণে এই ম্যাচে খেলা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট নেয়া অজন্তা মেন্ডিসের। তার বদলে দলে খেলেছেন রঙ্গনা হেরাথ। দক্ষিণ আফ্রিকা দলেও ছিলেন না রবিন পিটারসন, তার বদলে খেলেছেন ফাফ দু প্লেসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০১ ঘ.