ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মাহেলা জয়াবর্ধনের অধীনে খেলবে দিল্লি ডেয়ারডেভিলস। ব্যাটিংয়ে মনযোগ দিতে শেবাগ নেতৃত্ব ছাড়ার অনুরোধ জানানোর পর এই সিদ্ধান্ত নিল দিল্লি। আইপিএলে পাঁচ আসরের চারটিতেই দিল্লির নেতৃত্বে ছিলেন শেবাগ।
দিল্লির পরামর্শক টিএ শেখর বলেন, “বীরু কয়েক মাস আগেই আমাদের জানিয়েছেন স্বাধীনভাবে ব্যাটিং করতে চান তিনি। মাহেলাকে দলের অধিনায়ক করারও পরামর্শ দেন তিনি।”
‘এ’ গ্রপে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, পার্থ স্করচার্স, টাইটান ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে রয়েছে দিল্লি।
‘বি’ গ্র“পে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, সিডনি সিক্সারস, হাইভেল্ড লায়ন্স ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল রয়েছে।
বাছাই পর্বে খেলবে ত্রিনিদাদ ও টোবাগো, শিয়ালকোট স্ট্যালিয়ন্স, উভা নেক্সট, ইয়র্কশায়ার, হ্যাম্পশায়ার ও অকল্যান্ড অ্যাসেস। ৯ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্ট শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১০ ঘ.
bdnews24