২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনীল নারায়ণের দিকে তাকিয়ে স্যামি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে অফস্পিনার সুনীল নারায়ণের দিকে তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে অফস্পিনার সুনীল নারায়ণের দিকে তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনো শিরোপা না জেতা ওয়েস্ট ইন্ডিজ এবার ৮ বছরের শিরোপা খরা ঘুঁচাতে চায় এবার। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, “এই মুহূর্তে বিশ্ব সেরা স্পিনার রয়েছেন আমাদের দলে এবং তিনি দলের জন্য খুব ভালো করছেন।” “শ্রীলঙ্কার উইকেট থেকে সহায়তা পাবেন তিনি এবং আমি দেখছি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি অভিজ্ঞ আর আইপিএলেও ভালো করেছেন,” যোগ করেন তিনি। শুধু সুনীলই নন ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভোর কথাও বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। স্যামি বলেন, “স্পিন খেলতে আমাদের দলে রয়েছেন আইপিএলে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান (গেইল)। আছেন পোলার্ড, ড্যারেন ব্রাভোর মতো ব্যাটসম্যান।” “গেইলের ফেরা আমাদের জন্য একটি দারুণ ব্যাপার। দলে ফেরার পর থেকে টপ অর্ডারে তিনি নানাভাবে অবদান রাখছেন,” যোগ করে এই অলরাউন্ডার। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ শিরোপার অন্যতম দাবিদার। তবে সে কথা মানতে নারাজ স্যামি। তিনি বলেন, “নিজেদের আমরা ফেভারিট হিসেবে দেখিনা। তবে দল ঘোষণার পর থেকেই এই প্রশ্ন আমাকে শুনতে হচ্ছে।” “আমরা জানি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরাই সেরা দল হতে পারি। শ্রীলঙ্কায় তা করে দেখানোর চেষ্টা থাকবে আমাদের,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪২ ঘ.