২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলীয় প্রচেষ্টায় জয়’

দেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতেই ৭ উইকেটের বড় জয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতেই ৭ উইকেটের বড় জয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তৃতীয় ম্যাচে হারের পর সবাই হতাশ হয়ে পড়েছিল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে তাদের চাঙ্গা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমরা ভালোভাবেই করতে পেরেছি। দলীয় প্রচেষ্টাতেই এসেছে জয়।” “ওয়ানডেতেও প্রথম ম্যাচ জিতেছিলাম কিন্তু সেখানে শেষটা ভালো হয় নি। এবার শেষটাও ভালো করতে চাই আমরা,” যোগ করেন বল-ব্যাটে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই অধিনায়ক। তিনি বলেন, “একশর ভেতর দক্ষিণ আফ্রিকাকে বেধে রাখার লক্ষ্য ছিল আমাদের। আমাদের সেই লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে।” “লক্ষ্য তাড়া করতে নামার সময় মেয়েদের চাপ না নেয়ার কথা বলেছিলাম। তারা সেটা ভালো ভাবেই করতে পেরেছেন,” যোগ করেন তিনি। আয়েশা রহমান শুকতারার সঙ্গে ২৬ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন রানের সৌজন্যেই ৫ বল অব্যহৃত রেখে জয়। জুটি সম্পর্কে বলেন, “বৃষ্টি আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। বৃষ্টি থামার পর ৫০ বলে ৬১ রান দরকার ছিল। এ সময় শুকতারা বললো, মেরে না খেলে ‘বল টু বল’দেখে খেলার জন্য। জানতাম এটা করতে পারলে আমরাই জিতবো।” “আমরা সেভাবেই খেলেছি। চার-ছয় মেয়ে খেলা ইচ্ছে ছিল না। বাজে বল থেকে চার-ছয়গুলো হয়ে গেছে,” যোগ করেন সালমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিগনন দ্যু প্রিজ হারকে খুব একটা বড় করে দেখতে রাজি নন। তিনি বলেন, “এই ফরম্যাটে নিজেদের দিনে যে কেউ ভাল করতে পারে।” “ওয়ানডে সিরিজেও আমরা প্রথমটিতে হেরেছিলাম। কিন্তু পরের দুই ম্যাচে ভালভাবে ফিরে এসেছি। টি-টোয়েন্টি সিরিজেও তার পুনরাবৃত্তি করতে চাই। এর জন্য অবশ্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৪ ঘ.