২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার যুবরাজের সামনে বৃষ্টির চোখরাঙানি

বৃষ্টির তাণ্ডব শনিবার বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টি হতে দেয়নি। মঙ্গলবার চেন্নাইয়ে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বৃষ্টির আশঙ্কা। আর তা হলে আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিংয়ের ফেরার অপেক্ষা আরো দীর্ঘায়িত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির তাণ্ডব শনিবার বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টি হতে দেয়নি। মঙ্গলবার চেন্নাইয়ে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বৃষ্টির আশঙ্কা। আর তা হলে আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিংয়ের ফেরার অপেক্ষা আরো দীর্ঘায়িত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে দুদলের জন্যই মঙ্গলবারের ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে যুবরাজের জন্য এটা বিশেষ কিছু। ফুসফুসের ক্যান্সারকে জয় করে সুস্থ হয়ে ওঠা ভারতের তারকা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষায়। বিশাখাপত্তনমে হয়নি, কিন্তু চেন্নাইয়ে খেলে দেশের মাটিতেই ক্রিকেট-জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে চান ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন হরভজন সিংও। ৬৮৩টি আন্তর্জাতিক উইকেটের মালিক এই অফস্পিনার এ বছর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিও কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫৫ঘ.