২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই

সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে ইংল্যান্ডকে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 05:40 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে ইংল্যান্ডকে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। শনিবার চেস্টার-লি-স্ট্রিটে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের বেশ কিছু দুর্বলতা ধরা পড়েছে। বিশেষ করে ইয়োহান বোথা ও রবিন পিটারসনের বিপক্ষে ভালোই ভুগতে হয়েছে স্বাগতিক ব্যাটসম্যানদের। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনারের ৮ ওভারে রান উঠেছে ৪৬, উইকেট পড়েছে ৪টি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা টপ অর্ডার নিয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান রিচার্ড লেভি ও তিন নম্বরে নামা ফাফ দু পে¬সি শনিবার রান পাননি। তবে ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও জ্যাক ক্যালিস (৪৮*) ও জেপি ডুমিনির (৪৭*) দৃঢ়তায় প্রথম টি-টোয়েন্টিতে জয় পেতে সমস্যা হয়নি অতিথিদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩৫ঘ.