২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা

তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ জয়ের ফলে ২-১ ব্যবধানে ৩ ম্যাচের সিরিজ জিতেছে অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 05:43 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ জয়ের ফলে ২-১ ব্যবধানে ৩ ম্যাচের সিরিজ জিতেছে অতিথিরা। সফরে সালমা খাতুনের দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ ওভার ১ বলে ৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওয়ানডেতে এটি স্বাগতিকদের সর্বনিু রান। জবাবে ২০ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে সান্দ্র ফ্রিতজকে হারানো দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে সুসানা বেনাডির (২১) সঙ্গে ত্রিশা ছেট্টির (৩০*) ৪০ রানের জুটি অতিথদের সহজ জয় এনে দেয়। আগের ম্যাচে চার ক্যাচ ফেলা বাংলাদেশের মেয়েরা রোববার ছেড়েছেন তিনিট ক্যাচ। শুকতারা ফিরতি ক্যাচ ছাড়ার পর তার ও রুমানা আহমেদের বলে একটি করে ক্যাচ হাতছাড়া করেন রিতু মণি। ২০ রানে ২ উইকেট নিয়ে অধিনায়ক সালমা খাতুন বাংলাদেশের সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে রানের খাতা খুলার আগেই ২ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয় নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫৫ বল আগেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ১৬ রান আসে রুমানা আহমেদের ব্যাট থেকে। অতিরিক্ত খাত থেকেও আসে ১৬ রান। এছাড়া কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারে নি। ১০ রানে ৪ উইকেট নিয়ে সাবনিম ইসমাইল দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৩৩ ঘ