২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার ওভারে জিতে টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুপার ওভারে জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। সোমবার তৃতীয় টি-টোয়েন্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 06:03 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুপার ওভারে জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। সোমবার তৃতীয় টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়া ইনিংসের শেষ দুই ওভার ফিল্ডিং না করায় পাকিস্তানের পক্ষে সুপার ওভার করতে পারেন নি সাঈদ আজমল। ওমর গুলের ওভার থেকে ডেভিড ওয়ার্নারকে হারিয়ে ১১ রান করে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের ওভার থেকে প্রয়োজনীয় রান তুলে নেন ওমর আকমল ও আব্দুল রাজ্জাক। এর আগে জয়ের জন্য শেষ বলে এক রান প্রয়োজন হলেও তা করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫১ রান করে পাকিস্তান। জবাবে ৮ উইকেটে ১৫১ রান করে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ওয়ার্নারের (১৯ বলে ৩১) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪০ ও মাইক হাসির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন শেন ওয়াটসন (৩৩)। উড়ন্ত সূচনা এনে দেয়া ওয়ার্নারের পর দলীয় ৭৯ রানে ওয়াটসনকেও ফিরিয়ে ৫৮ উইকেট নিয়ে শহীদ আফ্রিদির সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আসনে বসেন আজমল। এরপর ক্যামেরন হোয়াইট (৫), মাইক হাসি (২৩) ও ডেভিড হাসির (১) বিদায়ের অস্ট্রেলিয়া চাপে পড়লেও। তবে ২৭ বলে অধিনায়ক জর্জ বেইলির ৪২ রানের সুবাদে ম্যাচেই থাকে অস্ট্রেলিয়া। জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০ রান। প্রথমবারের মতো বল করতে আসা আব্দুল রাজ্জাক প্রথম বলেই বেইলিকে বিদায় করে বড় একটা ধাক্কা দেন। জয়ের জন্য শেষ দুই বলে ৭ রান প্রয়োজন-এমন সময়ে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি¡ ফেরান প্যাট কামিন্স। কিন্তু শেষ বলেই তিনি ইমরান নাজিরকে সহজ ক্যাচ দিলে খেলা গড়ায় সুপার ওভারে। পাকিস্তানের পক্ষে রাজ্জাক ও আজমল দুটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয় নি। রানের খাতা খুলার আগেই বিদায় নেন নাজির, যদিও তখন দলের স্কোর ১৩। দ্বিতীয় উইকেটে নাসির জামশেদের (৩৬ বলে ৪৫) সঙ্গে অধিনায়ক মোহাম্মদ হাফিজের ৭৬ রানের জুটি সৌজন্যে ধাক্কা সামালে বড় সংগ্রহের ভিত গড়ে পাকিস্তান। কামিন্সের বলে ড্যান ক্রিশ্চিয়ানের দুর্দান্ত এক ক্যাচে জমশেদের বিদায়ে ভাঙ্গে অস্ট্রেলিয়ার জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি। এরপর বেশিক্ষণ টেকেননি হাফিজও (৪২ বলে ৪৫)। ওয়াটসনের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়ে তিনি বিদায় নেয়ার সময় দলের স্কোর ৯৭। পঞ্চম উইকেটে আকমলদের দুই ভাইয়ের ৪৬ রানের জুটির সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে পাকিস্তান। দলীয় ১৪৩ রানে ওমর (১৩) বিদায় নিলেও কামরানের অপরাজিত ৪৩ রানের সৌজন্যে দেড়শ পেরোয় পাকিস্তান। কামরানের ২৬ বলের ইনিংসে ৬টি চার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০২১৩ ঘ.