২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার স্বত্বের শর্ত শিথিল, দরপত্র জমার সময় বাড়লো

সম্প্রচার স্বত্বের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্প্রচার স্বত্বের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, “মিডিয়া ব্রডকাস্টিং রাইটসের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। রাইটের তিনটি অংশ ব্রডকাস্ট, প্রডাকশন ও মার্কেটিংয়ের যে কোনো একটিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই দরপত্রে অংশ নেয়া যাবে। এছাড়া দরপত্র জমা দেয়ার সময় ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।” “এর আগে আমরা একটু কঠিন শর্ত দিয়েই দরপত্র আহ্বান করেছিলাম। সে সময় আমরা ভেবেছিলাম সহজ শর্ত থাকলে অনেকেই চলে আসতে পারে যাদের এড়ানো সম্ভব হবে না,” যোগ করেন তিনি। আশানুরূপ সাড়া না পাওয়ায় সময় সীমা বাড়ানো হয়েছে বলে জানান কামাল। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চুক্তি করা সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, “এবার আমরা অনেক সতর্ক। আড়াই মিলিয়ন ডলার সতর্ক সিকিউরিটি দিতে হবে। চুক্তির জন্য চিঠি দেয়ার সাত দিনের মধ্যে প্রথম বছরের টাকা জমা দিতে হবে। অন্যথায় চুক্তি হবে না, এবার বাকিতে কিছু করতে চাই না আমরা।” “মারাত্মক কোনো বিপর্যয় না হলে এবার আমাদের বিপদের কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিক বিপর্যয়ের ক্ষেত্রগুলোকেও ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে,” যোগ করেন তিনি। চার বছরে স¤প্রচার স্বত্ব থেকে বিসিবির প্রত্যাশা কত জানতে চাইলে তিনি বলেন, প্রত্যাশা তো অবশ্যই বেড়েছে। যদিও বিশ্ব অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয়। তারপরও আমাদের প্রত্যাশা উঁচুই।” এর আগে নিম্বাসের সঙ্গে ৫৬ মিলিয়ন ডলারে ৬ বছরের জন্য চুক্তি করেছিল বিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৪০ ঘ.