ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জেতে ভারত। ওই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ব্যাটসম্যান বিরাট কোহলি। দারুণ ওই পারফমেন্সের পুরস্কার স্বরূপ দু জনই ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে পৌঁছে গেছেন।
মঙ্গলবার সর্বশেষ টেস্ট র্যাংকিং প্রকাশ করে আইসিসি।
সিরিজ সেরা অশ্বিন সব মিলিয়ে ১৮টি উইকেট শিকার করেন। সেই সুবাদে সাত ধাপ টপকে বোলারদের র্যাংকিংয়ে তিনি এখন ১৮ নম্বরে।
উন্নতি হয়েছে দ্বিতীয় টেস্টে ৭ উইকেট পাওয়া স্পিনার প্রজ্ঞান ওঝারও। এক ধাপ এগিয়ে তিনি চতুর্দশ স্থানে। যা তার ক্যারিয়ার সেরা।
ব্যাঙ্গালোরে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিং (৬৪ রানে ৭ উইকেট) করা নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিও দশ ধাপ টপকে ৪০তম অবস্থানে উঠে এসেছেন।
বোলারদের শীর্ষ তিনটি স্থান ধরে রেখেছেন যথাক্রমে ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও সাঈদ আজমল।
ব্যাঙ্গালোর টেস্টে ১০৩ ও অপরাজিত ৫১ রান করা কোহলি ১২ ধাপ টপকে এখন ৩৫ নম্বরে।
ওই টেস্টে শতক করা নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলরও ছয় ধাপ উন্নতি হয়ে এখন দ্বাদশ অবস্থানে।
টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪১ ঘ.
bdnews24