২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বোলিং কোচ হতে আগ্রহী বন্ড

নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শেন বন্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া ড্যামিয়েন রাইটের স্থলাভিষিক্ত হতে চান নিউজিল্যান্ডের এই সাবেক পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শেন বন্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া ড্যামিয়েন রাইটের স্থলাভিষিক্ত হতে চান নিউজিল্যান্ডের এই সাবেক পেসার। চোটের কারণে পুলিশ কর্মকর্তা বন্ডের ক্রিকেট-জীবন দীর্ঘায়িত হতে পারেনি। ১৮ টেস্টে ৮৭ উইকেট নেয়া বন্ড বর্তমানে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড (এনজেডসি) ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। তিনি বলেন, “এই ভূমিকা (নিউজিল্যান্ডের বোলিং কোচ) পালনে আমি আগ্রহী। কিন্তু এ ব্যাপারে আমাকে আরো বিশদ জানতে হবে।” অস্ট্রেলিয়ার সাবেক কোচ ও বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালকের দায়িত্ব পালন করা জন বুকাননও পরবর্তী বোলিং কোচ হিসেবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বন্ডকে। তিনি বলেন, “ড্যামিয়েন রাইট চলে যাচ্ছেন। আমাদের তাই একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে এগোতে হবে। অবশ্য শেন বন্ডের মতো কেউ আগ্রহ প্রকাশ করলে আমরাও তার সঙ্গে কথা বলতে আগ্রহী।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৯ঘ.