২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা, বিপর্যস্ত ইংল্যান্ড

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিতর্ক ও দুঃসংবাদে বিপর্যস্ত ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 06:47 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিতর্ক ও দুঃসংবাদে বিপর্যস্ত ইংল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ সহজেই জিতে ইংল্যান্ডের কাছ থেকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান কেড়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে একের পর এক দুঃসংবাদে জর্জরিত স্বাগতিকরা। কেভিন পিটারসেন বিতর্কের নেতিবাচক প্রভাব পড়েছে মাঠেও। রানের মধ্যে থাকার পরও পিটারসেনের বাদ পড়ার ধাক্কা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না ইংল্যান্ড। শুধু ওয়ানডে নয়, টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দক্ষিণ আফ্রিকার কাছে হারিয়েছে তারা। বুধবার টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের অপ্রত্যাশিত অবসরের ঘোষণা ইংল্যান্ডের জন্য আরেকটি দুঃসংবাদ। এখন তাই জয়ই ইংল্যান্ডের জন্য দুঃসময় কাটিয়ে ওঠার একমাত্র প্রতিষেধক। তবে স্বাগতিকদের জয়ের চেষ্টায় আপাতত গ্রায়েম সোয়ান কোনো অবদান রাখতে পারছেন না। কনুইয়ের চোট কাটিয়ে উঠতে এই অভিজ্ঞ অফস্পিনারকে ওয়ানডে সিরিজের বাকি তিন ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। প্রতিপক্ষের একেবারে বিপরীত চেহারা দক্ষিণ আফ্রিকা দলে। ইতিহাসের প্রথম দল হিসেবে তিন ধরণের ক্রিকেট র‌্যাংকিংয়েই শীর্ষে উঠে তারা এখন আত্মবিশ্বাসে বলীয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০৪৬ঘ.