২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি বর্ষসেরা টেস্ট দলে দক্ষিণ আফ্রিকার আধিপত্য

দক্ষিণ আফ্রিকার টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার প্রভাব পড়েছে আইসিসি বর্ষসেরা টেস্ট দলেও। ১১ জনের মধ্যে ৪ জনই দক্ষিণ আফ্রিকান। অধিনায়ক অবশ্য অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার প্রভাব পড়েছে আইসিসি বর্ষসেরা টেস্ট দলেও। ১১ জনের মধ্যে ৪ জনই দক্ষিণ আফ্রিকান। অধিনায়ক অবশ্য অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক। বৃহস্পতিবার ঘোষিত দলটিতে দক্ষিণ আফ্রিকার চার জন হলেন হাশিম আমলা, জ্যাক ক্যালিস, ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। দ্বাদশ ব্যক্তিও দক্ষিণ আফ্রিকান- এবি ডি ভিলিয়ার্স। সদ্য টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানো ইংল্যান্ডের তিন জন আছেন এই দলে। তারা হলেন অ্যালিস্টার কুক, ম্যাট প্রায়র ও স্টুয়ার্ট ব্রড। তবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কেউ এই দলে জায়গা পাননি। নেই টেস্ট ও ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। বর্ষসেরা টেস্ট দলে জায়গা পাওয়া অন্য তিন ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল এবং পাকিস্তানের সাঈদ আজমল। বৃহস্পতিবার আইসিসির বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অর্থাৎ দুই বিভাগেরই সংক্ষিপ্ত তালিকায় আছেন মাইকেল ক্লার্ক, আমলা, ফিল্যান্ডার ও সাঙ্গাকারা। সাঙ্গাকারা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বিভাগের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। সেখানে তার সঙ্গী মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও লাসিথ মালিঙ্গা। আগামী ১৫ সেপ্টেম্বর কলম্বোতে আইসিসি বর্ষসেরা পুরস্কার দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩২৪ঘ.