২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার এইটে খেলার সামর্থ্য রয়েছে: সাকিব

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে খেলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে খেলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব বলেন, “পুরো বিশ্বকাপ নিয়ে আমরা এক সঙ্গে ভাবছি না। প্রতিটি ম্যাচকে নিয়ে আলাদা ভাবছি। আশি করি সুপার এইটে খেলতে পারবো।” “দুই দলকে (নিউজিল্যান্ড ও পাকিস্তান) হারানোর সামর্থ্য আমাদের রয়েছে। সর্বশেষ ৬ থেকে আট মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি,” যোগ করেন তিনি। বিশ্বকাপ নয়, এই মুহূর্তে সাকিবদের ভাবনায় ত্রিনিদাদ ও টোবাগো সফর। তিনি বলেন, “আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। ত্রিনিদাদ সফরসহ সামনের দুই-তিনটি সপ্তাহ আমরাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।” “বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় দুটি প্রস্তুতি ম্যাচ আছে। সেগুলো নিয়েও ভাবছি আমরা,” যোগ করেন তিনি। সাবেক এই অধিনায়ক বলেন, “দলের সবাই রানে আছে। তাই আত্মবিশ্বাসটাও এবার বেশি। যে কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস দলের সবার মধ্যেই আছে।” “গত দুই বিশ্বকাপের চেয়ে এবার আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী, সেটাই পাথর্ক্য গড়ে দিতে পারে,” যোগ করেন তিনি। এর আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন ২০১০ সালের নভেম্বেের ক থিঙ্কওয়াইজ চ্যাম্পিয়ন এবং মুখপাত্র সাকিব। এতে তিনি, যুব সমাজকে এইডস নিয়ে ত্য জানা ও বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, “সবার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে না পারলে এইচআইভি-এইডস প্রতিরোধ করা সম্ভব হবে না। বিষয়টি যত গোপন রাখা হবে তত বেশি ছড়াবে।” “গত বিশ্বকাপে এইডস আক্রান্তদের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল। সে সময় তারা বলেছেন, তথ্য না জানার কারণেই তারা আক্রান্ত হয়েছেন। যখন জেনেছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল,” যোগ করেন তিনি। এইচআইভি-এইডস পাঠ্যক্রমে গুরুত্ব দিয়ে অর্ন্তভূক্ত করার আহ্বান জানান সাকিব। সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্যানি, ইউনিসেফের এইডস বিষয়ক কর্মকর্তা জিয়া উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২৭ ঘ.