২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির প্রশংসনীয় উদ্যোগ

তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলার ভেন্যুগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলার ভেন্যুগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ২৮টি জেলার প্রতিনিধিদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, গাজী আশরাফ হোসেন লিপু, জালাল ইউনুস, শফিকুর রহমান মুন্না, শফিউল আরেফীন টুটুল প্রমুখ। এ সময় বিসিবি সভাপতি বলেন, “তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে নিয়ে যেতে না পারলে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এবং টিকে থাকা সম্ভব হবে না। দেশের প্রতিটি প্রান্তে আমরা ক্রিকেটকে নিয়ে যেতে চাই।” ভেন্যু রক্ষণাবেক্ষণ সরঞ্জামের মধ্যে রয়েছে তিন শ ও পাঁচ শ কেজির রুলার, ৫ হাজার ও ৩ হাজার বর্গফুটের পিচ কভার, গ্রাস কাটার, জুট ম্যাট ও বাউন্ডারি রোপ। এছাড়া আটটি আঞ্চলিক বোর্ডের অধীনে থাকা ১৫ জন করে ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিবদ্ধ ১২০ ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। এই ক্রিকেটারদের সর্বনিু বেতন ১৫ ও সর্বোচ্চ বেতন ২৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৫ঘ.