ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) শনিবারের প্রথম খেলায় বাসনাহিরা ক্রিকেট ডান্ডিকে ৪ উইকেটে হারিয়েছে রুহুনা রয়্যালস। কান্দুরাতা ওয়ারিয়র্স ও উভা নেক্সেটের মধ্যকার দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
বাসনাহিরা-রুহুনা
আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১২৩ রান করে বাসনহিরা। জবাবে ১৬ ওভার ৪ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রুহুনা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভার ৫ বলে অ্যারন ফিঞ্চের (১৪ বলে ২৮) সঙ্গে নাসির জামশেদের ৪৮ রানের জুটি রুহুনাকে উড়ন্ত সূচনা এনে দেয়। বাংলাদেশ সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ফিঞ্চকে বোল্ড করে বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গেন।
দ্বিতীয় উইকেটে ২ ওভার ২ বলে চামারা সিলভার (১২) সঙ্গে ২৮ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন ম্যাচ সেরা নাসির।
দলীয় ৭৬ রানে সিলভার বিদায়ের পর আরো চার উইকেট হারালেও নাসিরের অপরাজিত ৫১ রানের সুবাদে সহজ জয়ই পেয়েছে রুহুনা।
৩০ রানে ৩ উইকেট নিয়ে মাহমুদুল্লাহ বাসনাহিরার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে রুহুনা বোলারদের আঁটোসাটো বোলিংয়ে শুরু থেকেই প্রতিটি রানের জন্য লড়াই করতে হয়েছে বাসনাহিরার ব্যাটসম্যানদের। সর্বোচ্চ ৪০ রান করা ক্যামেরন বোর্গাসের স্ট্রাইকরেটই কেবল একশর উপরে।
দুই অঙ্কের কোঠায় পৌঁছানো অধিনায়ক তিলকারতেœ দিলশান (১৫), আহত হয়ে অবসরে যাওয়া রিলি রোসোউ (৩১) ও মাহমুদুল্লাহ (১৩) কারোরই স্ট্রাইক রেট তিন অঙ্কে পৌঁছাতে পারেনি।
১৯ রানে ২ উইকেট নেয়া ওয়াহাব রিয়াজ রুহুনার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০০ ঘ.
bdnews24