ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে খুব সহজেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টাউন্সভিলের এন্ডেভার পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৫ বলে ৯০ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলের শেষ তিনসহ পাঁচ ব্যাটসম্যান রানের খাতা খুলার আগেই ফেরেন সাজঘরে।
সর্বোচ্চ ২১* রান আসে কনর নেনেন্সের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান জো কার্টারের।
২৬ রানে ৪ উইকেট নিয়ে ডেভিড রোডা দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
জবাবে কুইন্টন ডি ককের অর্ধশতকের সৌজন্যে ১৪ ওভার ৪ বলে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৩ বলে ৯টি চারের সাহায্যে ৫০ রান করেন কক।
ডিয়েগো রসিয়ের ৯ ও থিওনিস ডি ব্র“ইন ১৯ রানে অপরাজিত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৪২ ঘ.
bdnews24