২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির ড্র অনুষ্ঠিত

কার্ডিফে ২০১৩ সালের ৬ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্ডিফে ২০১৩ সালের ৬ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল অংশ নেয় বলে বাদ পড়েছে নয় নম্বরে থাকা বাংলাদেশ। এ গ্র“পে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গী স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বি গ্র“পে চীর প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ১২ জুন গ্র“প পর্বের ম্যাচে খেলবে ভারত-পাকিস্তান। প্রতিটি গ্র“পের শীর্ষ দুটি দল ১৯ ও ২০ জুন খেলবে সেমিফাইনালে। ২৩ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্টের পরিচালক স্টিভ এলওয়ার্দি বলেন, “এটা বিশ্বের সেরা ওয়ানডে দলগুলোর খেলা দেখার দারুণ এক সুযোগ।” “ফরম্যাটের কারণে আট দলের জন্য প্রতিটি ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি দলই মনে করে শিরোপা জেতার সামর্থ্য তাদের রয়েছে। এই প্রতিযোগিতাই হতে যাচ্ছে আগামী গ্রীষ্মের ‘হাই লাইটস’। ২০১৫ সাল থেকে আইসিসি প্রতিটি ফরম্যাটে একটি করে চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী আসরটিই হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১৩ ঘ.