ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে স্বাগতিকরা।
টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮ ওভার ৩ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই জিমি পিয়েরসন ও মেরিক বুকাননের বিদায়ে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি।
তবে তৃতীয় উইকেটে কার্টিস প্যাটারসনের (৪৯) সঙ্গে ৯৫ ও চতুর্থ উইকেটে অধিনায়ক উইলিয়াম বসিস্টোর সঙ্গে ৭৫ রানের দুটি কার্যকর জুটি গড়ে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটিকে সহজ জয়ের ভিত গড়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট।
দলীয় ১৭৩ রানে ব্যানক্রফট (৬৬) বিদায় পর ঐ একই রানে ট্র্যাভিস হেডের বিদায়ের নিলেও দলকে কক্ষপথেই রাখেন বসিস্টো (৪০)। দলীয় ১৮৮ রানে তিনি রান আউট হয়ে গেলেও ৯ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।
৪০ রানে ৩ উইকেট নিয়ে লিজার্ড উইলিয়ামস দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
এর আগে ৩৭ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে টেনে তুলেন অধিনায়ক শাদ বোয়েস (৪৬) ও মারে কোয়েটজি (৫০)। তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন তারা।
১২৫ রানে বোেয়স ও ১৩৪ রানে কোয়েটজির বিদায়ের পর প্রিনেলান সুব্রায়েনের অপরাজিত ৩০ রানের সৌজন্যে দুশ রানের কাছাকাছি স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মার্ক স্টেকেটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩০৫ ঘ.
bdnews24