ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক পেসার মোহাম্মদ আকরামকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির একটি সূত্র জানিয়েছে, “অনেক আলোচনার পর পাকিস্তানের বোলিং কোচ হিসেবে মোহাম্মদ আকরামকে বেছে নিয়েছে পিসিবি। পাকিস্ত-ানের ঘরোয়া এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সম্পর্কে তার বিশাল অভিজ্ঞতা। আকরাম শুধু জাতীয় দল নয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে উদীয়মান বোলারদের নিয়েও কাজ করতে চান। পাকিস্তানের তৃণমূল পর্যায়ের ফাস্ট বোলারদের প্রশিক্ষণেও তিনি অবদান রাখতে আগ্রহী।”
১৯৯৫ থেকে ২০০১ পর্যন্ত ৯টি টেস্ট ও ২৩টি ওয়ানডে খেলেছেন আকরাম। আর কাউন্টিতে খেলেছেন এসেক্স, নর্দাম্পটনশায়ার, সারে ও সাসেক্সের হয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫৪ঘ.
bdnews24