২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএলকে হোয়াটমোরের সাধুবাদ

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বেশ কয়েক জনের শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) অংশগ্রহণকে ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন ডেভ হোয়াটমোর। পাকিস্তানের কোচের মতে, বিশ্বকাপ শ্রীলঙ্কায় হবে বলে তাদের প্রস্তুতিটাও ভালোই হচ্ছে এর ফলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বেশ কয়েক জনের শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) অংশগ্রহণকে ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন ডেভ হোয়াটমোর। পাকিস্তানের কোচের মতে, বিশ্বকাপ শ্রীলঙ্কায় হবে বলে তাদের প্রস্তুতিটাও ভালোই হচ্ছে এর ফলে। হোয়াটমোর বলেন, “পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটার এসএলপিএলে খেলার সুযোগ পেয়েছে। এটা খুবই ভালো লক্ষণ আর আমার এতে বিন্দুমাত্র আপত্তি নেই।” “টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে মাঠ ও কন্ডিশনে খেলবো সেই মাঠ ও কন্ডিশনে খেলার সুযোগ পাচ্ছে তারা,” যোগ করেন তিনি। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল, উমর গুল, সোহেল তানভীর, সাঈদ আজমল, ইমরান নাজির খেলছেন এসএলপিএলের উদ্বোধনী আসরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে থাকা মিসবাহ-উল-হক ও ইমরান ফারহাতও খেলছেন এই টুর্নামেন্টে। ২৮ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৯ঘ.