ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চোটের কারণে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন ড্যানিয়েল ভেট্টরি।
এছাড়া দলে ফিরেছেন পেসার অ্যাডাম মিলনে। বাদ পড়েছেন দুই পেসার অ্যান্ডি ম্যাকেই ও নেইল ওয়াগনার।
এই দলটিই ৮ ও ১১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: রস টেলর (অধিনায়ক), মার্টিন গাপটিল, রব নিকোল, ব্রেন্ডন ম্যাককলাম, কেন উইলিয়ামসন, বিজে ওয়াটলিং, জেমস ফ্রাঙ্কলিন, জ্যাকব ওরাম, নাথান ম্যাককলাম, ড্যানিয়েল ভেট্টরি, কাইলি মিলস, ডোগ ব্রাসওয়েল, টিম সাউদি, রনি হিরা, অ্যাডাম মিলনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৫৩৮ ঘ.
bdnews24