২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বোল্ট!

জ্যামাইকার গতি-সম্রাট উসাইন বোল্টকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। সর্বকালের সেরা লেগস্পিনার শেন ওয়ার্নের মধ্যস্থতায় মেলবোর্ন স্টারসের সঙ্গে এরই মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে ‘জীবন্ত কিংবন্তি’র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্যামাইকার গতি-সম্রাট উসাইন বোল্টকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। সর্বকালের সেরা লেগস্পিনার শেন ওয়ার্নের মধ্যস্থতায় মেলবোর্ন স্টারসের সঙ্গে এরই মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে ‘জীবন্ত কিংবন্তি’র। প্রথম অ্যাথলেট হিসেবে টানা দুটো অলিম্পিকে ১০০, ২০০ ও ৪ঢ১০০ মিটার রিলের সোনা জয়ী বোল্ট অনেকের মতেই সর্বকালের সেরা ¯িপ্রন্টার। তার দেশ জ্যামাইকা ওয়েস্ট ইন্ডিজকে উপহার দিয়েছে ফ্র্যাঙ্ক ওরেল, মাইকেল হোল্ডিং, কোর্টনি ওয়ালশ, ক্রিস গেইলের মতো দুর্দান্ত ক্রিকেটারদের। এখন ট্র্যাকে গতির ঝড় তুললেও শৈশবে বোল্ট ক্রিকেটারই হতে চেয়েছিলেন। গেইলকে যিনি বোল্ড করতে পারেন, গেইলের বলে যিনি ছক্কা হাঁকাতে পারেন তাকে তো অলরাউন্ডার বলাই যায়! তিনিও নিজেকে একজন ‘অলরাউন্ডার’ই মনে করেন। খেলার ইতিহাসে অমরত্ব পেয়ে যাওয়া বোল্ট বলেন, “তিনি (ওয়ার্ন) আমার কাছে জানতে চেয়েছিলেন সত্যিই আমি (বিগ ব্যাশে) খেলতে চাই কিনা। তাহলে তিনি এ নিয়ে কথা বলবেন। অবসর পেলে অবশ্যই (বিগ ব্যাশে) খেলার চেষ্টা করবো।” সেপ্টেম্বরে অবসর কাটানোর পরিকল্পনার কথাও জানান তিনি। টি-টোয়েন্টি ভালোবাসেন জানিয়ে বোল্ট বলেন, “এটা ভীষণ রোমাঞ্চকর। শুধু শট খেলাই নয়, এখানে সব সময়ই উত্তেজনা থাকে। ব্যাটসম্যানরা এখানে আক্রমণাত্মক থাকেন এবং এটা আমার খুব পছন্দের।” “যদি আমি সুযোগ পাই, তাহলে অবশ্যই চেষ্টা করবো। কারণ আমি জানি এতে খুব মজা হবে। অবশ্য জানি না কতটা ভালো খেলতে পারবো। সম্ভবত আমাকে অনেক অনুশীলন করতে হবে,” যোগ করেন ¯িপ্রন্টের তিনটি বিশ্ব রেকর্ডের মালিক। মেলবোর্নের সম্ভাব্য অধিনায়ক ওয়ার্ন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসমর্থন তৈরি করতে বোল্টকে নিয়ে প্রচারণা শুরু করেছেন। টুইটারে তিনি লিখেছেন, “থলের বেড়ালটা বেড়িয়ে পড়েছে। আমরা কথা বলেছি। অলিম্পিক কিংবদন্তি উসাইন বোল্ট মেলবোর্ন স্টারসের হয়ে টি-টোয়েন্টি খেলার আগ্রহ প্রকাশ করেছেন।” “আমার ধারণা স্টারসের জার্সি তার সঙ্গে মানিয়ে যাবে। তাকে দলে নেয়ার চেষ্টা চালিয়ে যাবো আমি,” যোগ করেন ওয়ার্ন। মেলবোর্ন স্টারসের প্রধান নির্বাহী ক্লিন্ট কুপার বলেন, “অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর তার (বোল্টের) ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গে আবার যোগাযোগ করতে হবে। এখনো আমাদের দলে কয়েকটি জায়গা খালি আছে।” এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চেয়েছিলেন বোল্ট। তার সেই আগ্রহ এখনো রয়েছে। তবে তার আগেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে বেইজিংয়ের পর লন্ডন অলিম্পিকেও অবিস্মরণীয় কীর্তি গড়া বোল্টের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৩ঘ.