২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডস টেস্টে বাদ পিটারসেন

সব ধরনের ক্রিকেটে দেশের হয়ে খেলতে চেয়ে বিতর্কের অবসান ঘটাতে চেয়েছিলেন ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তাতে কাজ হয়নি কোনো ঝুঁকি না নিয়ে তাকে বাদ দিয়েই লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ধরনের ক্রিকেটে দেশের হয়ে খেলতে চেয়ে বিতর্কের অবসান ঘটাতে চেয়েছিলেন ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তাতে কাজ হয়নি কোনো ঝুঁকি না নিয়ে তাকে বাদ দিয়েই লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের জাতীয় নির্বাচক জিওফ মিলার রোববার বলেছেন, “পিটারসেনকে নিয়েই দল ঘোষণার করতে সকালে বাড়তি ছয় ঘন্টা সময় নিয়েছি আমরা। কিন্তু তাতেও কোনো সমাধানে পৌঁছাতে না পারায় তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে।” “ইংল্যান্ডের সাফল্যের ভিত দলের ঐক্য ও বিশ্বাস। আমাদের এমন একটি দল নির্বাচন করতে হয়েছে, যাদের মনযোগ থাকবে তৃতীয় টেস্টের দিকেই,” যোগ করেন তিনি। গত মে মাসে ওয়ানডেতে থেকে অবসর নেন ইংল্যান্ডের আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। শনিবার ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে জানিয়েছে, দেশের হয়ে আবারো ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভাবছেন তিনি। ভিডিওটিতে ৩২ বছর বয়সী পিটারসেন বলেন, “হ্যাঁ আমি ইংল্যান্ডের হয়ে আবারো তিন ধরনের ক্রিকেটে খেলতে চাই। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ ও এবং সুযোগ পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চাই যদি নির্বাচকরা সে সুযোগ দেন।” শনিবার দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ব্যাটসম্যান বলেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, দেশের হয়ে খেলতে আগামী মৌসুমে আইপিএলের পুরোটা তিনি খেলবেন না। তিনি বলেন, “আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি কারণ আমি ইংল্যান্ডের হয়ে খেলতে ভালোবাসি। এভাবে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়াটা সত্যিই দুঃখজনক হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২১৫৭ ঘ.