২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের ফেরায় সৌরভের বিস্ময়

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যুবরাজ সিং ফেরায় বিস্মিত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যুবরাজ সিং ফেরায় বিস্মিত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কলকাতায় সৌরভ বলেন, “যুবরাজ দলে ফেরায় হওয়ায় আমি বেশ অবাক হয়েছি। জানি না এই মুহূর্তে তিনি কতটা সুস্থ।” “তিনি খেলার মতো সুস্থ হয়ে উঠলে তা ভারতের জন্য সবসময়ই লাভজনক,” যোগ করেন যুবরাজের এই পুনে ওয়ারিয়র্স সতীর্থ। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশের বাইরে টানা আট টেস্ট হারের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে দলে তেমন কোনো পরিবর্তন না আনায় কৃষ্ণমাচারী শ্রীকান্তের নেতৃত্বাধীন নির্বাচকদের সমালোচনা করেছেন সৌরভ। তিনি বলেন, “টানা আট ম্যাচে হেরে যাওয়ার পরও কম-বেশি একই দল রাখাটা সত্যিই বিস্ময়কর। দলে কোনো পরিবর্তন আনা হয়নি, যেখানে দলের রিজার্ভ বেঞ্চের দিকে তাকানোর জন্য এই সিরিজটাই সবচেয়ে সেরা সুযোগ ছিল।” হায়দরাবাদে ২৩ অগাস্ট থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২১৩৭ ঘ.