২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিখ্যাত চাচার পথ ধরে ক্রিকেটে ইমাম

তার চাচা ক্রিকেট-বিশ্বের অত্যন্ত পরিচিত মুখ, পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম-উল-হক। আর ইনজামামের ভাইপো ইমাম-উল-হক এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন স্বদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তার চাচা ক্রিকেট-বিশ্বের অত্যন্ত পরিচিত মুখ, পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম-উল-হক। আর ইনজামামের ভাইপো ইমাম-উল-হক এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন স্বদেশকে। ইনজামামেরও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে প্রথম পরিচয়। ১৯৮৮ সালে প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠলেও স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো পাকিস্তানকে। দুই যুগ পর সেই অস্ট্রেলিয়াতেই শিরোপা জয়ের লক্ষ্য ১৬ বছর বয়সী ইমামের। তিনি বলেন, “চাচাকে দেখেই ক্রিকেটের প্রতি আমার আগ্রহ জন্মায়। তাকে দীর্ঘ দিন জাতীয় দলে খেলতে দেখেছি। আর তাই আমি সব সময় তার মতোই হতে চেয়েছি। তিনি সব সময় আমাকে উৎসাহ দেন।” “এই বিশ্বকাপে আমি যথাসাধ্য ভালো খেলার চেষ্টা করবো। এটা শুধু আমার জন্য নয়, প্রত্যেক খেলোয়াড়ের জন্যই বড় সুযোগ,” যোগ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দুবার শিরোপা জিতেছে। গতবারের রানার্সআপও তারা। এই সব অর্জনকে চাপ নয়, অনুপ্রেরণা হিসেবে দেখছেন ইমাম। তিনি বলেন, “আমরা এখানে শিরোপা জিততে এসেছি। তবে আমাদের ওপর কোনো বাড়তি চাপ নেই।” “আমাদের লক্ষ্য পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলা। আমাদের শুধু ধাপে-ধাপে এগোতে হবে,” যোগ করেন ইমাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৫ঘ.