২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও ‘এ’ দলের হার

হার দিয়েই শেষ হলো বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর। শাফি দারাশাহ টুর্নামেন্টে তৃতীয় ও শেষ ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশের কাছে ১৫৫ রানে হেরে গেছে ‘এ’ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার দিয়েই শেষ হলো বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর। শাফি দারাশাহ টুর্নামেন্টে তৃতীয় ও শেষ ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশের কাছে ১৫৫ রানে হেরে গেছে ‘এ’ দল। চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার। আগের ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টসের কাছে হেরে গ্র“প পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় প্রথম ম্যাচ ড্র করা ‘এ’ দলের। ৩৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ‘এ’ দলকে বৃহস্পতিবার শেষ দিনে করতে হতো ৩৩৮ রান। বিনা উইকেটে ১৭ রান নিয়ে শুরু করা ‘এ’ দলকে ইমরুল কায়েস (৪৫) ও শামসুর রহমান শুভ (২০) ভালো সূচনা এনে দিয়েছিলেন। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় হার মানতে হয় শেষ পর্যন্ত। মুমিনুল হক সৌরভ, রকিবুল হাসান, মোহাম্মদ মিঠুন, ডলার মাহমুদ প্রত্যেকেই ব্যর্থ। ৮৮ রান করা নাঈম ইসলাম একাই লড়াই করলেও ১৯৯ রানে শেষ হয়ে যায় ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস। ৪৯ রানে ৬ উইকেট নিয়ে কে গৌতম কেএসসিএ একাদশের সেরা বোলার। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সংক্ষিপ্ত স্কোর: কেএসসিএ একাদশ: ২৮৪ ও ২৮৪/৭ ডিক্লে. (সমর্থ ৮৬, পবন ৪৭, সতীশ ৬৮, অমিত ২৪, শিশির ২৫, রাজু ৯, বিনয় ১৬*, মিঠুন ০; নাঈম ৫/৩৮, মুমিনুল ১/২৫, এনামুল ১/৮৫) বাংলাদেশ ‘এ’: ২১৪ ও ১৯৯ (ইমরুল ৪৫, শুভ ২০, মুমিনুল ৭, রকিবুল ০, নাঈম ৮৮, মিঠুন ০, ডলার ০, শাহাদাত ৬, সোহাগ ১৬, এনামুল ৫, রবিউল ১*; কে গৌতম ৬/৪৯, অমিত ১/২৬, সুচিত ১/৫১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৩ঘ.