ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালসহ ১০টি খেলা সরাসরি স¤প্রচার করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স¤প্রচার সঙ্গী ইএসপিএন-স্টার স্পোর্টস।
তবে কুইন্সল্যান্ড রাজ্যের টাউন্সভিল শহরের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামের ১০টি খেলাই শুধু সরাসরি স¤প্রচার করা হবে। ‘এ’ ও ‘সি’ গ্র“পের পাঁচটি করে ম্যাচ ছাড়াও এই মাঠে দুটি কোয়ার্টার ফাইনাল ও দুটি সেমিফাইনাল হবে।
‘ডি’ গ্র“পে থাকায় বাংলাদেশের গ্র“প পর্বের কোনো খেলা সরাসরি স¤প্রচারিত হবে না। ১১ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত গ্র“প পর্ব চলবে। ফাইনাল ২৬ অগাস্ট।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য অধীর অপেক্ষায় আইসিসি কর্মকর্তারা। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, “অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে উঠছে। এটা স্কুলকে বিদায় জানানো ভবিষ্যত তারকাদের প্রতিভা প্রদর্শনের চমৎকার মঞ্চ।”
অবশ্য শুধু আইসিসি কর্মকর্তারা নন, ইয়ান চ্যাপেলও এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক এবং হালের জনপ্রিয় ধারাভাষ্যকার বলেন, “ধারাভাষ্যকার হিসেবে একজন তরুণ ক্রিকেটারের ক্যারিয়ার শুরু এবং আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার পরিণত হয়ে ওঠা দেখতে পারা ভীষণ আনন্দায়ক।”
“(অস্ট্রেলিয়া ক্রিকেট) অ্যাকাডেমিতে আমি রিকি পন্টিং, মাইকেল ক্লার্কদের বেড়ে উঠতে দেখেছি। এবার (ধারাভাষ্যকার হিসেবে) আমার প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তরুণ প্রতিভাদের উঠে আসা দেখতে সাগ্রহে অপেক্ষা করছি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৩ঘ.
bdnews24