২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট খেলার আশায় আয়ারল্যান্ডকে বিদায় বয়েডের

তার আরাধ্য স্বপ্ন ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন পেসার বয়েড র‌্যানকিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 07:19 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তার আরাধ্য স্বপ্ন ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন পেসার বয়েড র‌্যানকিন। দুই আইরিশ ব্যাটসম্যান এড জয়েস এবং এউইন মরগানও এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে জয়েস আবার ফিরে এসেছেন মাতৃভূমিতে। দুরূহ সিদ্ধান্তটা প্রসঙ্গে ২৮ বছর বয়সী র‌্যানকিন বলেন, “ইদানীং আমার অনেকগুলো রাত নির্ঘুম কেটেছে। এটা ছিল খুবই কঠিন একটি সিদ্ধান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি আয়ারল্যান্ডের হয়ে খেলা থেকে অবসর নেবো।” ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে খেলা র‌্যানকিন আয়ারল্যান্ডের হয়ে ৭৯টি ওয়ানডে খেলে ১১০টি উইকেট নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১১৩ঘ.