ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশকে হারাতে হলে বৃহস্পতিবার শেষ দিনে ৩৩৮ রান করতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।
৩৫৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বুধবার তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭ রান করেছে ‘এ’ দল। ইমরুল কায়েস ১৬ এবং অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান শুভ শূন্য রানে অপরাজিত।
এর আগে ৭ উইকেটে ১৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা ‘এ’ দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২১৪ রানে।
৭০ রানের লিড পাওয়া কেএসসিএ একাদশ ৭ উইকেটে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
৩৮ রানে ৫ উইকেট নিয়ে নাঈম ইসলাম ‘এ’ দলের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
কেএসসিএ একাদশ: ২৮৪ ও ২৮৪/৭ ডিক্লে. (সমর্থ ৮৬, পবন ৪৭, সতীশ ৬৮, অমিত ২৪, শিশির ২৫, রাজু ৯, বিনয় ১৬*, মিঠুন ০; নাঈম ৫/৩৮, মুমিনুল ১/২৫, এনাম ১/৮৫)
বাংলাদেশ ‘এ’: ২১৪ ও ১৭/০ (ইমরুল ১৭*, শুভ ০*)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৫ঘ.
bdnews24