২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভেট্টরিকে না পাওয়ার শঙ্কা নিউজিল্যান্ডের

কুঁচকির চোটের কারণে আসন্ন ভারত সফরে না-ও যেতে পারেন ড্যানিয়েল ভেট্টরি। এই চোটই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে খেলতে দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকির চোটের কারণে আসন্ন ভারত সফরে না-ও যেতে পারেন ড্যানিয়েল ভেট্টরি। এই চোটই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে খেলতে দেয়নি। ভারতে দুটো টেস্ট ও দুটো টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ২৩ অগাস্ট থেকে হায়দরাবাদে প্রথম এবং ৩১ অগাস্ট থেকে ব্যাঙ্গালোরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টি-টোয়েন্টি দুটো ৮ ও ১১ সেপ্টেম্বর। দীর্ঘ দিন ধরে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণের প্রধান ভরসা ভেট্টরি। ভারতে তাকে না পাওয়ার শঙ্কায় এখনই রস টেলরের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তবে নিউজিল্যান্ডের অধিনায়ক বাস্তবতা মেনে নেয়ার চেষ্টাও করছেন। তিনি বলেন, “তার (ভেট্টরির) সেখানে (ভারতে) না যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশই বলা যায়। তাই আমাদের সামনের দিকে তাকাতে হবে এবং সেখানে অন্য স্পিনাররা কেমন করে তা দেখতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৪ঘ.