ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিতলেই ইংল্যান্ডকে সরিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। তবে হেডিংলিতে গ্রায়েম স্মিথের দলের ‘এভারেস্ট’ ছোঁয়ার সম্ভাবনা নেই-ই বলা যায়। রোববার চতুর্থ দিনে বৃষ্টির দাপটে মাত্র ৩৮ ওভার ৪ বল খেলা হওয়া দ্বিতীয় টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে। প্রথম তিন দিনও বৃষ্টি হয়েছে।
৫ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা একদমই ভালো হয়নি। দিনের দ্বিতীয় বলেই কেভিন পিটারসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মর্নে মরকেল। আগের দিনের ১৪৯ রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি পিটারসেন।
তবে ৬৮ রান করা ম্যাট প্রায়রের দুর্দান্ত লড়াই প্রথম ইনিংসে ৬ রানের ছোট্ট লিড এনে দেয় স্বাগতিকদের।
৯২ রানে ৩ উইকেট নেন লেগস্পিনার ইমরান তাহির।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৩৯ রান করার পর তুমুল বৃষ্টিতে আর খেলা হতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪১৯ ও ৩৯/০ (রুডলফ ২১*, স্মিথ ১৭*)
ইংল্যান্ড: ৪২৫ (স্ট্রাউস ৩৭, কুক ২৪, ট্রট ৩৫, পিটারসেন ১৪৯, বেল ১১, টেলর ৩৪, প্রায়র ৬৮, ব্রেসনান ৯, ব্রড ১, অ্যান্ডারসন ৮, ফিন ০*; তাহির ৩/৯২, ফিল্যান্ডার ২/৭২, মরকেল ২/৯৬, স্টেইন ২/১০২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২৩ঘ.
bdnews24