২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের শতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড

কেভিন পিটারসেনের ২১তম শতকের সুবাদে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের জবাব দিচ্ছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৫১ রান করেছে স্বাগতিকরা। এরপরও প্রথম ইনিংসে ৬৮ রানে পিছিয়ে অ্যান্ড্রু স্ট্রাউসের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেনের ২১তম শতকের সুবাদে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের জবাব দিচ্ছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৫১ রান করেছে স্বাগতিকরা। এরপরও প্রথম ইনিংসে ৬৮ রানে পিছিয়ে অ্যান্ড্রু স্ট্রাউসের দল। পিটারসেন ১৪৯ ও ম্যাট প্রায়র ২০ রানে ব্যাট করছেন। দুজন এ পর্যন্ত ষষ্ঠ উইকেটে ৩১ রানের অবিচ্ছন্ন জুটি গড়েছেন। পিটারসেনের ২১২ বলের ইনিংসে ২২টি চারও ১টি ছক্কা। বিনা উইকেটে ৪৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এক প্রান্তে পিটারসেন দেখেশুনে খেললেও এক পর্যায়ে ১৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে অভিষিক্তি জেমস টেলরের (৩৪) সঙ্গে পিটারসেনের ১৪৭ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ইংল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে আসে। দলীয় ৩২০ রানে টেলর মর্নে মরকেলের বলে বোল্ড হয়ে গেলেও বাকি সময়টুকু প্রায়রকে নিয়ে নিরাপদইে কাটিয়ে দেন পিটারসেন। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৪১৯ (পিটারসেন ১৮২, স্মিথ ৫২, আমলা ৯, ক্যালিস ১৯, ডি ভিলিয়ার্স ৪৭, স্টেইন ০, রুডলফ ১৯, ডুমিনি ৪৮*, ফিল্যান্ডার ১৩, মরকেল ১৯, তাহির ০; ব্রড ৩/৯৬, অ্যান্ডারসন ২/৬১, ফিন ২/১১৮, পিটারসেন ১/২৬, ব্রেসনান ১/৯৮,) ইংল্যান্ড: ৩৫১/৫ (স্ট্রাউস ৩৭, কুক ২৪, ট্রট ৩৫, পিটারসেন ১৪৯*, বেল ১১, টেলর ৩৪, প্রায়র ২০*, স্টেইন ২/৯২, ক্যালিস ১/৩৪, ফিল্যান্ডার ১/৬৩, মরকেল ১/৭০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৬ ঘ.