২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচের শুরুতেই চাপে ‘এ’ দল

ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটি ভালো কাটেনি বাংলাদেশ ‘এ’ দলের। বুধবার ‘এ’ দলের প্রথম ইনিংস মাত্র ১১০ রানে শেষ হয়ে গেছে। দিন শেষে তাদের প্রতিপক্ষ কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস একাদশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটি ভালো কাটেনি বাংলাদেশ ‘এ’ দলের। বুধবার ‘এ’ দলের প্রথম ইনিংস মাত্র ১১০ রানে শেষ হয়ে গেছে। দিন শেষে তাদের প্রতিপক্ষ কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস একাদশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৪ রান। টস জিতে ব্যাট করতে নেমে অর্জুন শেঠি ও সুনীল রাজুর মারাত্মক বোলিংয়ে ৪০ ওভার ৫ বলেই অলআউট হয়ে যায় শাহরিয়ার নাফীসের দল। সর্বোচ্চ ২১ রান আসে মুমিনুল হকে ব্যাট থেকে। এছাড়া নাঈম ইসলাম ১৮ ও ডলার মাহমুদ ১৭ রান করেন। শেঠি ২১ রানে ৫ এবং রাজু ২৬ রানে ৩ উইকেট নেন। জবাবে নিশ্চলের ৭২ রানের সুবাদে প্রথম দিনেই ৫৪ রানে এগিয়ে গেছে কর্ণাটক কোল্টস। এছাড়া মায়াঙ্ক আগারওয়াল ৪৫ ও কোনাইন আব্বাস ৩৬ রান করেন। ‘এ’ দলের হয়ে ৬০ রানে ৩ উইকেট নেন সোহাগ গাজী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৪ঘ.