২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএলে খেলার অনুমতি পেলেন সাকিব-মুশফিকরা

জাতীয় দলের ৫ ক্রিকেটারকে আসন্ন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ৫ জন হলেন অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন ও ইলিয়াস সানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের ৫ ক্রিকেটারকে আসন্ন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ৫ জন হলেন অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন ও ইলিয়াস সানি। বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, “বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভায় এই ৫ ক্রিকেটারকে এসএলপিএলে খেলার অনুমতি দেয়া হয়েছে।” “তারা দেশে ফেরার পর জাতীয় দলের ক্রিকেটাররা বিসিবি একাদশ নামে ত্রিনিদাদ ও টোবাগোতে একটি টুর্নামেন্ট খেলতে যাবে। সেখান থেকে সরাসরি শ্রীলঙ্কাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে কলম্বো যাবে জাতীয় দল,” যোগ করেন বিসিবির অন্যতম পরিচালক। ১১ অগাস্ট থেকে শুরু হবে এসএলপিএলের প্রথম আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে ৫ ক্রিকেটারের ৫ অগাস্ট দেশ ছাড়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩১ঘ.