২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনে চাপের মুখে ‘এ’ দল

ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে প্রথম ম্যাচের প্রথম দুদিন ভালোই কেটেছিলো বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু তৃতীয় দিনেই চাপের মধ্যে শাহরিয়ার নাফীসের দল। তৃতীয় দিনশেষে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৮ রান। প্রথম ইনিংসের ১১২ রানের ঘাটতি পুষিয়ে তারা এগিয়ে আছে ২৭৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে প্রথম ম্যাচের প্রথম দুদিন ভালোই কেটেছিলো বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু তৃতীয় দিনেই চাপের মধ্যে শাহরিয়ার নাফীসের দল। তৃতীয় দিনশেষে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৮ রান। প্রথম ইনিংসের ১১২ রানের ঘাটতি পুষিয়ে তারা এগিয়ে আছে ২৭৬ রানে। বরোদার সর্বোচ্চ ৮৬ রান এসেছে আম্বাতি রাইডুর ব্যাট েেক। পিনার সিংয়ের ৭৬, অনুপম গুপ্তর ৬৭ এবং কেদার দেবধরের অপরাজিত ৬৭ রানও বড় সংগ্রহের পে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের। ৫৪ রানে ৩ উইকেট নিয়ে ফরহাদ হোসেন ‘এ’ দলের সেরা বোলার। ১১৩ রানে ২ উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র। প্রথম ইনিংসে বরোদার ২০২ রানের জবাবে ৩১৪ রান করেছে ‘এ’ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৮ঘ.