ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের কাছে তৃতীয় ওয়ানডেতে হারের পাশাপাশি শ্রীলঙ্কার জন্য আরেকটি দুঃসংবাদ, অশোক দিন্দার বলে আঙ্গুলে চোট পেয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত চার সপ্তাহ লাগবে তার। অর্থাৎ ভারতের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে তো বটেই, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসরেও সাঙ্গাকারার খেলা নিয়ে আশঙ্কা।
১১ অগাস্ট থেকে শুরু হচ্ছে এসএলপিএল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১০৭ঘ.
bdnews24